দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তেলুগু চলচ্চিত্রে নারীপ্রধান সিনেমার বাণিজ্যিক সাফল্য তুলনামূলকভাবে কম দেখা গেলেও সেই ধারণায় নতুন মাত্রা যোগ করেছে সামান্থা রুথ প্রভু অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’। মুক্তির মাত্র ১০ দিনের মাথায় ছবিটি ৭৮ কোটির বেশি রুপি আয় করে ১৭ বছর ধরে অক্ষুণ্ন থাকা একটি রেকর্ড ভেঙেছে।
এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান চলচ্চিত্রের দ্বিতীয় সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল আনুশকা শেঠি অভিনীত **‘অরুন্ধতী’**র দখলে। ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিস থেকে প্রায় ৭০ কোটি রুপি আয় করেছিল।
তবে নারীপ্রধান তেলুগু ছবির সর্বোচ্চ আয়ের রেকর্ড এখনো কীর্তি সুরেশ অভিনীত **‘মহনতি’**র দখলে রয়েছে। ২০১৮ সালে মুক্তি পাওয়া ছবিটির আয় ছিল ৮৩ কোটি রুপি। বক্স অফিস বিশ্লেষকদের ধারণা, বর্তমান আয়ের ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহেই সেই রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে ‘মা ইন্তি বাঙ্গারাম’।
তেলুগু চলচ্চিত্রে দীর্ঘদিন ধরেই নায়কনির্ভর ছবিগুলো শতকোটি, পাঁচশ কোটি বা হাজার কোটি রুপির বক্স অফিস সাফল্য অর্জন করে আসছে। সেই প্রেক্ষাপটে নারীপ্রধান একটি ছবির এমন বাণিজ্যিক সাফল্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বি. ভি. নন্দিনী রেড্ডি পরিচালিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে ১৯ জুন। ছবিতে সামান্থা রুথ প্রভুর পাশাপাশি অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, দিগন্ত মানচালে, চৈতন্য কৃষ্ণ ও শ্রীমুখি।
জে আই